মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট এ সাংবাদিকতার ইতিহাস রচনা করে চলেছে ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’। সংবাদের পিছু ছুটে চলা একঝাঁক অদম্য তরুণ প্রাণের হাত ধরে ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত সংগঠনটি সময়ের সঙ্গে সঙ্গে সৃষ্টিশীল সাংবাদিকতার মাইলফলকে পরিণত হয়েছে। পেরিয়েছে প্রায় ৮ টি বছর।
১৮৯২ সালে প্রতিষ্ঠিত মুরারিচাঁদ কলেজ, সিলেট তার দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় একাধিক মেধাবী প্রজন্ম তৈরি করেছে। কিন্তু দীর্ঘকাল ধরে এই ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের কোনো সংগঠন ছিল না। অবশেষে ৬ তরুণ ও উদ্যোমী শিক্ষার্থীর হাত ধরে ২০১৭ সালে ‘এমসি কলেজ প্রেসক্লাব’ নামে একটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। বছরের মধ্যেই নাম পরিবর্তন করে ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’ নামধারণ করে। উক্ত সংগঠনটি ক্যাম্পাসের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন দিক ফুটিয়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রাথমিক লক্ষ্য ছিল ক্যাম্পাসে শিক্ষার পরিবেশগত মান উন্নয়ন। শতবর্ষী এই বিদ্যাপীঠের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা, ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়ন এবং সংবাদমাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা তৈরি করা। প্রতিষ্ঠালগ্ন থেকে একের পর এক সফল কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রসমাজ ও শিক্ষকসমাজের মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তুলতে সক্ষম হয়েছে।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রতিটি পদক্ষেপই ক্যাম্পাস সাংবাদিকতায় একটি নতুন মাত্রা যোগ করেছে। কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা যেমন অবকাঠামোগত অসুবিধা, পরিবেশের অবনতি কিংবা শিক্ষার মান নিয়ে কাজ করা। ছাত্র ও শিক্ষকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা। অনলাইন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান। ক্যাম্পাসের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে একটি সচেতন সমাজ গড়ে তোলার চেষ্টা। শিক্ষার্থীদেরকে সচেতন করতে বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করা। উল্লেখ্য যে, প্রতিবছর ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাহির থেকেও প্রশিক্ষণার্থী নিয়ে একটি সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করে রিপোর্টার্স ইউনিটি।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি শুধুমাত্র একটি সংগঠন নয়; এটি একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম, শিক্ষার্থীদের জন্য একটি আলোকবর্তিকা। এখানে যুক্ত হয়ে শিক্ষার্থীরা সাংবাদিকতার মৌলিক দিকগুলো শিখতে পারবে। দেশের বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তারা নিজেদের জ্ঞান, দক্ষতা প্রমাণের সুযোগ পান।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ক্যাম্পাসের সমস্যা সমাধান এবং সম্ভাবনার বিকাশে অবিচলভাবে কাজ করে চলেছে। এটি একটি প্রমাণ যে, তারুণ্যের সৃজনশীলতা ও দায়িত্ববোধ একটি প্রতিষ্ঠানের জন্য কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তা অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি।
সংবাদ
নোটিশ
| Notice | Date | Download |
|---|---|---|
| মুরারিচাঁদ কলেজ ভেন্যুর অনার্স ১ম বর্ষ ভর্তির পরীক্ষার আসনবিন্যাস | 2 | Download |
| সহযোগী সদস্য ফরম | 11/01/2026 | Download |
| ২০২৪-২৫_শিক্ষাবর্ষে_অনার্স_১মবর্ষে_ভর্তির_নোটিশ | 07/07/2025 | Download |
| অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এমসি কলেজের মেধাতালিকা | 27/06/2025 | Download |
| এইচএসসি পরীক্ষা উপলক্ষে কলেজ বন্ধের নোটিশ | 25/06/2025 | Download |
| এমসি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের আসন বিন্যাস প্রকাশিত | 25/06/2025 | Download |
| ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার বিলম্বফিসহ ফরম পূরণের বিজ্ঞপ্তি | 04/06/2025 | Download |
| পবিত্র ঈদুল আজহার ছুটির নোটিশ | 03/06/2025 | Download |
| ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ আসন বিন্যাস | 28/05/2025 | Downlaod |
| ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার এমসি কলেজের আসন বিন্যাস | 27/05/2025 | Downlaod |
