এমসি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন প্রফেসর গোলাম আহমদ খান। গতকাল বুধবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রফেসর গোলাম আহমদ খান সিলেটের ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি এমসি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *