মেহেদী হাসান তানিম : সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে ৩ বছর মেয়াদে ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (২২ জুলাই) গঠিত এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান।

এর আগে গত ৯ জুলাই এক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

২৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে সঞ্জয় কুমার দে ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ফয়ছল আহমদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে মো. সাজু মিয়া, সহ-সভাপতি অরবিন্দু দাস, মো. মুসলেক আহমদ, মো. রাজু মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রভাত মালাকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হেলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন রশিদ, সত্যন্দ্র দেবনাথ, মহিলা সম্পাদক শ্রী জয়শ্রী চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ মো. ইসতিয়াক হোসেন, সহ-কোষাধ্যক্ষ পিকলু মালাকার, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. মিনোয়ার হোসেন রাহাত, মো. ইকবাল হোসেন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক রতন দত্ত, সহ সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মিসবাহুদ্দুজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদল দেবনাথ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মান্নান, পারভেজ হাসান, মো. নজরুল ইসলাম অপু।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে মো. আব্দুল করিম, নিখিল মালাকার, মো. হেলাল মিয়া, মো. সায়েদ আহমদ, মো. রাজন মিয়া এবং মো. বাদল আহমদ নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *