# অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’র সংবাদ সম্মেলন
এমসি কলেজ প্রতিনিধি: এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে যাচ্ছে এমসি এন্ড গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক। ২০২৬ পঞ্জিকা বর্ষে বৃত্তি কর্মসূচিতে মোট ৪০ জন শিক্ষার্থীকে বছরে ৭ হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে। সোমবার এমসি কলেজের টিচার্স কাউন্সিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্কলারশিপ উপকমিটির চেয়্যারম্যান বেলাল উদিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুরারিচাঁদ কলেজের ২৫ জন বৃত্তি পাবে। এর মধ্যে ১৫ জন বিভাগভিত্তিক ৪ জন ইন্টারমেডিয়েটের ও ৬ জন পাস কোর্সের শিক্ষার্থী। সিলেট সরকারি কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন বিভাগভিত্তিক ১০ জন ইন্টারমেডিয়েট শিক্ষার্থী বৃত্তি পাবে। বৃত্তির আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে সকল যোগ্য শিক্ষার্থীকে এ বছরের ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা প্রদান, ১৫ অক্টোবরের মধ্যে প্রাথমিক বাছাই সম্পন্ন হবে, নির্বাচিত শিক্ষার্থীদের আবেদন ১৫ নভেম্বরের মধ্যে কার্যকরী পরিষদে অনুমোদন প্রদান এবং এ বছরের ৭ ডিসেম্বরের মধ্যে সকল যোগ্য শিক্ষার্থীর কাছে বৃত্তির অর্থ বিতরণ সম্পন্ন করা হবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সিলেট এমসি এন্ড গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক, ২০১০ সালে নিউইয়র্ক সিটিতে এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একতা, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। শিক্ষা ও সমাজকল্যাণে কার্যকর অবদান রাখার লক্ষ্যে ২০২৪ সালের ১৩ অক্টোবর বার্ষিক সাধারণ সভায় একটি স্থায়ী বৃত্তি কর্মসূচি চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট পাঁচ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। উপকমিটির সদস্যদের নিরলস প্রচেষ্টা, প্রাথমিক অনুদান এবং দাতাগণের অব্যাহত সহায়তায় তারা একটি স্বায়ী তহবিল গঠন করতে সক্ষম হয়েছেন বলেও জানান।
স্কলারশীপ প্রোগ্রামের উদ্বোধক এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম আহমদ খান বলেন, এমসি ও সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীরা প্রবাসে থেকেও দেশ তথা দেশের মানুষের কথা ভুলে যাননি, ভুলে যাননি নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের কথা। সিলেটে দুই দুই বার বন্যা হয়েছে, তখন আমাদের কর্মচারীদের আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তারা। তারা শুরু থেকেই জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, বৃত্তির মাধ্যমে উভয় কলেজের শিক্ষার্থীরা উপকৃত হবেন। সাবেক শিক্ষার্থীদের এ সহযোগিতার মানসিকতা প্রশংসারযোগ্য। এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে-সেই সাথে শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়তা করবে।
এমসি কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সিলেট এমসি এন্ড গভর্ণমেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্ল্কের প্রতিনিধি হোসেন সরওয়ার সংগঠনের সংক্ষিপ্ত পরিচিত তুলে ধরেন। তুলে ধরেন।
তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বৃত্তি কর্মসূচি এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজের মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে এবং শিক্ষা জীবনে আরও অগ্রসর হওয়ার প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও বৃত্তি কার্যক্রম সম্পর্কে ধারণা দেন এমসি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পান্না বসু, সিলেট সরকারী কলেজের সহযোগী অধ্যাপক সব্যসাচী দত্ত প্রমুখ।
