মো. রবিউল হাসান আশরাফ : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ ( এমসি) কলেজে মুসলিম (১ম ব্লক) হলের নতুন তত্ত্বাবধায়কের বরণ, সদ্য তত্ত্বাবধায়কের বিদায় “সংবর্ধনা” ও নতুন ছাত্রাধিনায়ক বরণ ও সদ্য বিদায়ী ছাত্রাধিনায়কের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মুসলিম হল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সৈয়দ ইসমাইলের সঞ্চালনায় ও হলের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. গিয়াস উদ্দিন।

এসময় বক্তারা বলেন, একজন চলে গেলে আরেকজন চলে আসে এটাই পৃথিবীর নিয়ম। এই পৃথিবীতে শূন্যতা থাকে না। হোস্টেলে যতদিন আছো কেউ কারো শত্রু নয়, ছাত্রাবাস হবে একটি লেখাপড়ার পরিবেশ। ছাত্ররা তাদের সমস্যা জানালে সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তারা।

অনুষ্ঠানের শুরুতে আবিদ হোসেনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী তত্ত্বাবধায়ক আবু তালহা।

বিদায়ী বক্তব্য রাখেন হলের সাবেক তত্বাবধায়ক মো. মুসলেহ উদ্দিন ও ছাত্রাধিনায়ক সাদনান কবির।

প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *