‎সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সংগঠন ‘এমসি কলেজ বিজ্ঞান ক্লাব’-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২২ জানুয়ারি সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।

‎এক বছর মেয়াদী এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তোফাজ্জল হোসেন ইমন। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সহ-সভাপতি হিসেবে অলিদ হাসান এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে বায়জিদ আহমেদকে মনোনীত করা হয়েছে।

‎কমিটিতে সাংগঠনিক সম্পাদক ফাহিম মুনতাসির সীমান্ত এবং সহ-সাংগঠনিক সম্পাদক সজিব দেব নাথ, কোষাধ্যক্ষ আবদাল হোসেন ও সহ-কোষাধ্যক্ষ সৈয়দ হাজেরা সুলতানা, দপ্তর ও প্রচার সম্পাদক বাবুল মিয়া, সহ দপ্তর ও প্রচার সম্পাদক তারিকুল ইসলাম জাওহার।
‎​
প্রজেক্ট সম্পাদক দিব্যরাজ দাস, সহ- প্রজেক্ট সম্পাদক তাসপিয়া মৌরি, আইটি সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-আইটি সম্পাদক মুয়াজ আহমেদ, গবেষণা সম্পাদক একরামুল হক হৃদয়, সহ-গবেষণা সম্পাদক নাইমুর রহমান সজীব, দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার, বিজ্ঞান অলিম্পিয়াড বিষয়ক সম্পাদক আবু মুসাদ্দিক চৌধুরী, সহ বিজ্ঞান অলিম্পিয়াড বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কুইজ সম্পাদক তামান্না সুলতানা,সহ-কুইজ সম্পাদক দিপু দেব নাথ।
‎​
‎কমিটির কার্যকরী সদস্য সুজন দেব নাথ, মাহবুবা ইসলাম মুন্নি, আবু সুফিয়ান ও জামিম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *