বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতন সহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে এমসি কলেজ ছাত্রদল। আজ রোববার (১৪ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে এমসি কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামি, নির্বাচিত সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, সহ-সভাপতি মো. মারজান আহমদ, মো. বেলাল আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ, যুগ্ম সম্পাদক মোঃ আকিল আহমদ, মোঃ শাকিল আহমদ, মোঃ বদরুল আহমদ, মোঃ সোহাগ আলম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ পাপ্পু আহমদ, মোঃ সিজান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিবুর রহমান মারজান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জাকির হুসেন, মোঃ সোহেল আহমদ, কাওছার আলম, মেহেদী আহমদ, আব্দুস সামাদ, আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক আব্দুস সাকিব, সহ দপ্তর সম্পাদক হাসান মোজাহিদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে নাটক সাজিয়ে প্রকৃত ভিকটিমদের অবমাননা করা হচ্ছে। একই সাথে অনলাইনে গুজব ছড়িয়ে দেশ ও সরকারকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো মূল্যে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এসব অপশক্তি ও নারী নির্যাতনকারীদের রাজপথে প্রতিহত করা হবে।
