এমসিসিআরইউ রিপোর্ট : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ’-এর ২০২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে ‘ইসলামের ইতিহাস ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ছাত্র কল্যাণ পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। পরিষদের সহ-সভাপতি জামাল উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ছাত্র কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ আল আজাদ এবং ছাত্রী বিষয়ক সম্পাদিকা তাহেরা আক্তার সিমা।
অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান শাহ মো. জুলফাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিভাগের প্রভাষক আশরাফুল ইসলাম ও প্রভাষক শেখ হাসানুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, এমসি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি অলিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ, ডিগ্রি ক্লাবের সভাপতি সোহাগ আলম ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন।
বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- মাস্টার্স সেশনের শাহ আলম, ২০২০-২১ সেশনের আশরাফুল ইসলাম দিদার, ২০২১-২২ সেশনের জয়নুল আবেদীন, ২০২২-২৩ সেশনের মিজানুর রহমান চৌধুরী, ২০২৩-২৪ সেশনের আদনান হোসাইন, ২০২৪-২৫ সেশনের শিমুল আহমদ, ২০২৫-২৬ সেশনের সামির উদ্দিন।
নবীন বরণ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা ও আকর্ষণীয় র্যাফেল ড্র পুরো আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে। ছাত্রীদের জন্য আয়োজন করা হয় “বালিশ বদল” খেলা। একই সাথে আয়োজিত ‘আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল ম্যাচে ২০২১-২২ সেশন টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে রানারআপ হয় ২০২২-২৩ সেশন।
খেলাধুলার চমৎকার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আবু নাসের এবং সাধারণ সম্পাদক আমির হোসাইন জাকির।
