নুর আলম : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ধ্রুবক ক্লাবের ১৬ তম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিভাগের ২০৬ নং কক্ষে এই কমিটি গঠন করা হয়। এসময় পঞ্চদশ কার্যকরী কমিটি নতুন কমিটির ঘোষণা ও তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে।
৩১ সদস্যের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মুরছালিন রহমান খান এবং সাধারণ সম্পাদক হিসেবে জয়ন্ত কুমার দাস দায়িত্ব পেয়েছেন।
কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী। অনুষ্ঠানে গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ কামরান হোসেন চৌধুরী, প্রফেসর প্রবীর রায়, সহযোগী অধ্যাপক জাহেদা খান সিনি, সাগর বিশ্বাস, সহকারী অধ্যাপক দিলীপ চন্দ্র রায় সহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষকরা ধ্রুবক ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, গণিত বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে সংগঠনটির ভূমিকা নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে তাঁরা নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে সঞ্জীব দেব প্রমিত, সৈয়দ রিদওয়ান আহমেদ রিফাত, জেরিন তাসনিম নুসরাত, সুমিত চক্রবর্তী ও খাইরুল ইসলাম রিফাত।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. আল শাহরিয়ার আহমেদ শাওন, সুমাইয়া হক, আবু সাঈদ রায়হান ও দ্বীপ মালাকার।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রবিউল হাসানাইন (সানী) ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নাঈমুর রহমান সজীব, রিপা আক্তার, শুভজিৎ ভট্টাচার্য স্নিগ্ধ ও আতীকুজ্জামান আতিক।
অর্থ সম্পাদক হিসেবে প্রীতিরাজ দাস প্রীতম ও সহ-অর্থ সম্পাদক হিসেবে সামছুল ইসলাম, তাহমিদা শরীফা তসিফা, মো. কাউছার মাহমুদ ও আকাশ চন্দ্র সরকার।
প্রচার সম্পাদক হিসেবে প্রান্ত সূত্রধর ও সহ-প্রচার সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌস লিমা, জুবায়ের আহমেদ, জয়ন্ত দাস ও মেহেদী হাসান মুরাদ।
ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে প্রীতি রায় দিশা ও সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে উপমা কানু, সানজিদা আক্তার কলি, মারুফা আক্তার তুলি ও ফাহমিদা জান্নাত সাদিয়া মনোনীত হয়েছেন।
পঞ্চদশ কার্যকরী কমিটির সভাপতি ছিলেন মিজানুর রহমান তারেক। তাঁর নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয় এবং দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে পূর্ববর্তী কমিটির কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্ত হয়।
