দেবাঞ্জন ভট্টাচার্য্য
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত বিভাগের ১০৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান আনন্দঘন ও নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) কলেজের কলা ভবনের ২০৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণিত বিভাগের সক্রিয় সংগঠন ‘ধ্রুবক ক্লাব’-এর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন এবং সিলেট শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক, গণিত বিভাগের সাবেক প্রধান ও বর্তমান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর অরুণ চন্দ্র পাল। এছাড়া বিভাগের অধ্যাপকগণসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১০১তম ব্যাচের সুস্মিতা দেব এবং ১০২তম ব্যাচের জয়ন্ত কুমার দাসের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন ১০৪তম ব্যাচের আবিদুর রহমান আবিদ এবং গীতা পাঠ করেন ১০৫তম ব্যাচের আর্নিকা রানী দাস।

শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরেন নেন জেরিন তাসনিম নুসরাত (১০৪তম ব্যাচ), লিমা রানী দাস (১০১তম ব্যাচ), সুমাইয়া হক (১০২তম ব্যাচ) ও মালিহা মুনতাহা (১০২তম ব্যাচ)। পরবর্তীতে অনুজদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।

স্বাগত বক্তব্যে ধ্রুবক ক্লাবের সভাপতি মুরসালিন রহমান খান (১০১তম ব্যাচ) নবীনদের ক্যাম্পাসে স্বাগত জানান এবং অতিথিদের ধন্যবাদ জানান।

বক্তব্য রাখেন- এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান আবিদ, এমসি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারী অলিদ হাসান, ১০৪তম ব্যাচের সামসুল ইসলাম, ১০৫তম ব্যাচের জান্নাতুল ফেরদৌস লিমা।

শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্যে সহযোগী অধ্যাপক প্রফেসর সাগর বিশ্বাস নবীনদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সহযোগী অধ্যাপক প্রফেসর প্রবীর রায় আক্ষেপ প্রকাশ করে বলেন, “কেবল সনদের জন্য নয়, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে উচ্চশিক্ষা গ্রহণ করা উচিত।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর অরুণ চন্দ্র পাল বলেন, “উপদেশ নয়, সঠিক উদ্দীপনাই মানুষকে সফল করতে পারে। আমাদের উচিত আদর্শের পদচিহ্ন অনুসরণ করা।”

প্রধান অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন শিক্ষার্থীদের চাকরির দৌঁড়ে না দৌঁড়ে নিজের সততা ও মেধা দিয়ে জীবনের লক্ষ্য নির্ধারণের পরামর্শ দেন। তিনি নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী স্বল্প সময়ে সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ‘ধ্রুবক ক্লাব’কে ধন্যবাদ জানান এবং নবীনদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ১০৪তম ব্যাচের মৌমিতা পাল ও পুষ্পিতা পাল ধামাইল গান পরিবেশন করেন। এছাড়াও প্রমা সূত্রধর ইতির সঙ্গীত, জয়দূত দাস অয়নের কাওয়ালি ও গজল, ১০৫তম ব্যাচের অনন্যা দাস দৃষ্টির নৃত্য, ১০৪তম ব্যাচের শিক্ষার্থীদের দলীয় নৃত্য এবং ১০৩ তম ব্যাচের দীপ তালুকদার ও শুভজিৎ ভট্টাচার্য্যের একক সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *