এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে প্রফেসর আকমল হোসেন

এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে প্রফেসর আকমল হোসেন

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। গত বৃহস্পতিবার অপরাহ্নে এমসি কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের কাছ থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। প্রফেসর মো. আকমল হোসেন এমসি কলেজে পড়ালেখা করেছেন, শিক্ষকতা করেছেন এবং উপাধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। […]