আগামীকাল শনিবার (৩১ মে) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুরারিচাঁদ (এমসি) কলেজে আবেদনকারী শিক্ষার্থীদের পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। মুরারিচাঁদ কলেজ কেন্দ্রের পরীক্ষা ৫ টি ভেন্যুতে প্রকাশিত হয়েছে।

এই ৫ টি ভেন্যু হলো- এমসি কলেজ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের মিরাবাজার শাখা, সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ, সিলেট মডেল স্কুল এন্ড কলেজ।

এর মধ্যে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীর পরীক্ষা এমসি কলেজে অনুষ্ঠিত হবে। আর রোল নম্বর ২১৬৬২৫৪ থেকে ২১৬৭০০৭ পর্যন্ত বিজ্ঞানের শিক্ষার্থীরা এমসি কলেজে পরীক্ষা দিবেন। ২১৬১৪৫৪ থেকে ২১৬২৪৫৩ পর্যন্ত শিক্ষার্থীরা সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে, ২১৬২৪৫৪ থেকে ২১৬৪০৫৩ পর্যন্ত শিক্ষার্থীরা শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজার শাখায়, ২১৬৪০৫৪ থেকে ২১৬৫১৫৩ পর্যন্ত শিক্ষার্থীরা সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে এবং সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ২১৬৫১৫৪ থেকে ২১৬৬২৫৩ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিবেন।

সরাসরি আসন বিন্যাস দেখতে ক্লিক করুন:- https://mccollegeru.org/wp-content/uploads/2025/05/honars.pdf

এমসি কলেজে এবছর ১০ হাজার ৩১ জন শিক্ষার্থী ২ হাজার ২০৫ সিটের বিপরীতে লড়বেন বলে জানিয়েছেন ভর্তি কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন। এসময় তিনি জানান, পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কোনোভাবেই পরীক্ষা শুরুর পরে কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। আসন বিন্যাস সহ বিস্তারিত এমসি কলেজের ওয়েবসাইট (https://mccollege.edu.bd/), এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ওয়েবসাইট (https://mccollegeru.org/) ও কলেজের নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া যেসকল পরীক্ষার্থী কোনভাবেই প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন নি, তাকে নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে-
১) প্রাথমিক আবেদন ফরম
২) এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড
৩) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে প্রেরিত তথ্যের প্রিন্ট কপি (যেখানে পরীক্ষার্থীর ভর্তি পরীক্ষার রোল নম্বর লেখা আছে।)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *