সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বাংলা বিভাগের স্নাতক ২০১৯-২০ (৫২ তম ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও পাঠ সমাপন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) বাংলা বিভাগের একটি রুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।

এসময় তিনি বলেন, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটি মায়ার বন্ধন থাকে। যা শিক্ষার্থী ৩০/৪০ বছর পর শিক্ষককে চিহ্নিত করে শ্রদ্ধা নিবেদন করতে পারে। শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধিত হয়।

আরও পড়ুন:- এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব ওয়েবসাইট ও নতুন কার্যালয়ের উদ্বোধন

বিদ্রোহী ৫২ ব্যাচ এর শিক্ষার্থী তাহিন আহমদের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ৪র্থ বর্ষের কোর্স সমন্বয়ক শেখ মো: নজরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন- বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সাহেদা আখতার, প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, সহকারী অধ্যাপক অঞ্জনা রানী দে, জিনি বেগম, জাহেদুজ্জামান, প্রভাষক আনোয়ারুজ্জামান প্রমুখ।

বিদায়ী ব্যাচ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন- অলিউর রহমান, খন্দকার আহসানুল্লাহ, বদরুল আলম, রুমিন আক্তার, নাদিয়া বেগম প্রমুখ।

এসময় বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং বিদ্রোহী-৫২ ব্যাচ এর শিক্ষার্থীদের উপস্থিতিতে পরিলক্ষিত হয় শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য সম্মিলন। অনার্স ৪র্থ বর্ষের প্রস্তুতিমূলক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রথম ৩ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।

যেখানে প্রথম হয়েছেন নাদিয়া বেগম, ২য় হয়েছেন তামান্না বেগম ও ৩য় হয়েছেন রুমিন বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *