এস এম আসিফ মাহমুদ : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) কলেজ ছাত্রাবাসের মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ৯টায় কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কলেজ ছাত্রাবাস মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান, উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. গিয়াস উদ্দিন সহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কলেজের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমসি কলেজ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল খালিক আনসারী দোয়া পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *