সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ এমসি কলেজে শহীদ আবরার ফাহাদ–এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর এমসি কলেজ ছাত্রাবাস মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এমসি কলেজ শাখার উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান (জুনেদ), সহসভাপতি জুয়েল আমিন, আলী হোসেন, সাহানুর আহমেদ, মেহেদী হাসান চৌধুরী, শামসুজ্জামান দিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দীন, মোস্তাক হোসেন সাকেল, মেহেদী হাসান মাছুম, সহসাংগঠনিক সম্পাদক সজীব পাল, সহ-সাংগঠনিক, আবু রায়হান প্রমুখ।
এসময় বক্তারা শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ও আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
