এমসি কলেজে অধ্যয়নরত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সেলিম মাহমুদকে সভাপতি ও মো. অলিদ হাসানকে সাধারণ সম্পাদক এবং মাহফুজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহসভাপতি হিসেবে মাজিদুল হক বায়োজিদ, জামিল আহমেদ, রুবেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাইম হোসেন আখঞ্জী, আলিম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন, দিনার হোসেন সাজিদ, ফারহান আহমেদ বাবুল, অর্থ সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে নাইমুর রহমান সজিব, প্রচার সম্পাদক সজীব দাস, শিক্ষা সম্পাদক কাউসার আহমেদ হৃত্তিক, ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান প্রীতিকে মনোনীত করা হয়েছে।
এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহবান করা হয়।
