সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুনের ল্যান্স কর্পোরাল মো. মেহেদী রহমান মাহী।

ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ মনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ বিএনসিসি ব্যাটালিয়নের কমান্ডার মেজর প্রফেসর ড. তোফায়েল আহমদ। তিনি তাঁর বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ক্যাডেটদের শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ বিএনসিসি ব্যাটালিয়নের চার্লি কোম্পানির কোম্পানি কমান্ডার মোহাম্মদ হেলাল উদ্দীন (সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, মুরারিচাঁদ কলেজ), উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন সার্জেন্ট মেজর (বিএসএম) জাহিদ তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানের এক পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ক্যাডেট ও অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এ সময় ৭ বিএনসিসি ব্যাটালিয়নের প্রায় সকল প্লাটুনের বর্তমান ও সাবেক অনেক সিনিয়র ক্যাডেট এবং মুরারিচাঁদ কলেজের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *