জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের মুরারিচাঁদ (এমসি) কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ৪ টি ভেন্যুতে এমসি কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৪ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ১৪ ভাগ অনুপস্থিত।
কলেজ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমসি কলেজ কেন্দ্রের ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে বিজ্ঞান বিভাগে উপস্থিত ছিলেন ৩ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থী আর অনুপস্থিত ৮০৮ জন, মানবিক বিভাগে ৩ হাজার ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৯ জন অনুপস্থিত ছিল এবং ব্যবসায় শিক্ষায় উপস্থিত ছিল ৩২৪ জন আর ২৭ জন অনুপস্থিত ছিল। এমসি কলেজে অনার্সের ১৫ টি বিভাগে ২১৯০ সিট রয়েছে।
এবিষয়ে এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আমাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৪ টি ভেন্যুতে মুরারিচাঁদ কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৭৪ জন পরীক্ষার্থী।
