সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপের ২০২৬ মেয়াদের জন্য নতুন ‘ক্রু-কাউন্সিল’ গঠন করা হয়েছে। মঙ্গলবার অনুমোদিত এই নতুন কমিটিতে রোভার সামায়ুন কবির সভাপতি এবং পূজা দে মিলিকে সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

 

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন- সহ-সভাপতি হিসেবে রিহান আহমেদ, সানোয়ার হোসেন সানভী ও লিমা দাশ।

 

কমিটিতে সহ-সম্পাদক হিসেবে ইউসুফ মাহদি রাফি এবং কোষাধ্যক্ষ হিসেবে জহির আহমেদ রাতুল, ​ডেন সংরক্ষক আবুল হোসেন শিপন, সহকারী ডেন সংরক্ষক রুজিনা বেগম, ​সাংস্কৃতিক সম্পাদক আকাশ আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল রানা, ​প্রচার সম্পাদক নূর আহমদ, সহ-প্রচার সম্পাদক ফজলে রাব্বি হিমেল, ​সাহিত্য ও প্রচারণা সম্পাদক রনি আহমদ, সহ সাহিত্য ও প্রচারণা সম্পাদক মিলি বেগম, ​রেকর্ড সংরক্ষক রেনেসা জ্যোতি, সহ রেকর্ড সংরক্ষক ইফতেখার, ​ক্রীড়া সম্পাদক অমল দাস শ্রেষ্ঠ, সহ ক্রীড়া সম্পাদক আবু বকর সিদ্দীক, ​আলোকচিত্র সম্পাদক মাসুদ আহমদ, সহ আলোকচিত্র সম্পাদক তাজুল ইসলাম।

​এছাড়া সদস্য হিসেবে কমিটিতে অমিত দেবনাথ, সায়মন, হালিমা আক্তার, আশিকুর রহমান এবং ফাহাদ আহমেদকে মনোনীত করা হয়েছে।

 

​নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কলেজের আরএসএল (RSL) বৃন্দ এবং কলেজ অধ্যক্ষ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন যে, নতুন এই নেতৃত্বের মাধ্যমে এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা ও ত্যাগের মহিমায় তারা কলেজ তথা দেশের কল্যাণে কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *