এমসিসিআরইউ রিপোর্ট : মুরারিচাঁদ (এমসি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মিনার আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আব্দুল কাইয়ুম মিনার এমসি কলেজের অনার্স ১৯-২০ সেশন ও মাস্টার্স ২৩-২৪ সেশনের একজন নিয়মিত শিক্ষার্থী। তিনি ওসমানীনগর উপজেলার কড়ুয়া নতুন বাজার এলাকার পশ্চিম খাইয়াখাই গ্রামের বাসিন্দা।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ মাগরিব সাড়ে ৬ টায় নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামের ইতিহাস ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আবু নাসের। তিনি জানান, হঠাৎ করেই অসুস্থ হয়ে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে। কিছুদিন পূর্বে আমরা একসাথে সাদাপাথর ট্যুর দিয়ে আসছিলাম। এত অল্প বয়সে তার মৃত্যু মেনে নেওয়ার নয়। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
তার মৃত্যুতে এমসি কলেজ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। সকলেই তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
