মাদ্রাসা শিক্ষাবোর্ডের আলিম ও কারিগরি শিক্ষাবোর্ডের আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আজ বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯ টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান ও কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর।

মো. আনোয়ারুল কবীর জানান, কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের আগামীকাল বৃহস্পতিবারের চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ তারিখে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হল। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। তবে অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।

এদিকে, বন্যার পানিতে বিভিন্ন কেন্দ্র তলিয়ে যাওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলায় আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *