এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে প্রফেসর আকমল হোসেন

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। গত বৃহস্পতিবার অপরাহ্নে এমসি কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের কাছ থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। প্রফেসর মো. আকমল হোসেন এমসি কলেজে পড়ালেখা করেছেন, শিক্ষকতা করেছেন এবং উপাধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। […]
এমসি কলেজে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৬.৫৮ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ মে) বৃষ্টিভেজা দিনে বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা ছুটেন পরীক্ষা কেন্দ্রে। শিক্ষার্থীদের উপস্থিতিতে এসময় টিলাগড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কলেজ সূত্রে জানা যায়, এমসি কলেজে ৫ টি ভেন্যুতে ১০ হাজার ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৬৮৫ জন […]
এমসি কলেজে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা

আগামীকাল শনিবার (৩১ মে) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুরারিচাঁদ (এমসি) কলেজে আবেদনকারী শিক্ষার্থীদের পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। মুরারিচাঁদ কলেজ কেন্দ্রের পরীক্ষা ৫ টি ভেন্যুতে প্রকাশিত হয়েছে। এই ৫ টি ভেন্যু হলো- এমসি কলেজ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের মিরাবাজার শাখা, […]
শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ

শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। বৃহস্পতিবার তাঁর অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে কলেজে শিক্ষার্থীদের পক্ষ থেকে ও রাতে নগরীর একটি অভিজাত রেস্তোরায় শিক্ষক পরিষদের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেন কলেজের শিক্ষকরা। এদিন কলেজে এক হৃদয়বিধারক পরিবেশে নানা আয়োজনে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। […]
শনিবার এমসি কলেজে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দিবেন ১০ হাজার শিক্ষার্থী

# সকল প্রস্তুতি সম্পন্ন- আহবায়ক কমিটি #আসন-বিন্যাস প্রকাশ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় এমসি কলেজে আবেদন করেছে ১০ হাজার ৩১ জন শিক্ষার্থী। ২ হাজার ২০৫ সিটের বিপরীতে আবেদন করা এই শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। এনিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ভর্তি কমিটি। ইতিমধ্যে আসনবিন্যাস ও প্রকাশ করেছে তারা। এমসি কলেজে ভর্তি […]
এমসি কলেজের শিক্ষা ক্যাডার কর্মকর্তারা কলমবিরতিতে

সরকারি চাকরিতে আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ও প্রশাসন ক্যাডারের বৈষম্যমূলক আচরনের প্রতিবাদে দুই দিনের প্রথম দিন তিন ঘণ্টা করে কলমবিরতি কর্মসূচি পালন করেছেন এমসি কলেজের শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। মঙ্গলবার (২৭ মে) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ২৫ ক্যাডারের কর্মকর্তারা এই কলমবিরতি পালন করেন। আজ বুধবারও তারা সকাল ৯ […]
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব ওয়েবসাইট ও নতুন কার্যালয়ের উদ্বোধন

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব ওয়েবসাইট ও নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৮ মে) দুপুরে কলেজের ছাত্র সংসদ ভবনের নীচতলায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই ওয়েবসাইট (https://mccollegeru.org) ও রুম উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। এর […]
এমসি কলেজ মানেই এমসি কলেজ- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, এমসি কলেজ মানে এমসি কলেজ। এমসি কলেজের শিক্ষার্থীরা গর্বের সঙ্গে বলে আমরা এমসি কলেজের শিক্ষার্থী। এই কলেজের শিক্ষকরা গর্বের সহিত বলেন আমরা এমসি কলেজের শিক্ষক। প্রিন্সিপালরা সিলেট এমসি কলেজের প্রিন্সিপাল বলে গর্ববোধ করেন। সোমবার সিলেটের এমসি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও […]
আমরা চাই উন্নতি
এমসি কলেজের শিক্ষার্থীরা আবাসন এর উন্নতি চায় ।
committee 2018-2019

মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট এ সাংবাদিকতার ইতিহাস রচনা করে চলেছে ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’। সংবাদের পিছু ছুটে চলা একঝাঁক অদম্য তরুণ প্রাণের হাত ধরে ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত সংগঠনটি সময়ের সঙ্গে সঙ্গে সৃষ্টিশীল সাংবাদিকতার মাইলফলকে পরিণত হয়েছে। পেরিয়েছে প্রায় ৮ টি বছর। ১৮৯২ সালে প্রতিষ্ঠিত মুরারিচাঁদ কলেজ, সিলেট তার দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় একাধিক মেধাবী […]
